📢 জরুরী নোটিশ
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএস সি) পরীক্ষার সময়সূচি এসএসসি-২০২৬ পরিক্ষা রুটিন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খসড়া কেন্দ্র তালিকা

বিদ্যালয়ের ইতিহাস

১৯৯২ইং সালে মরহুম আবি আব্দুল্যাহ বাবুল মেম্বার দান করা ৫০ শতক, হোসেন আহাম্মদ মিয়ার ২৫ শতক এবং মরহুম সহিজল কোম্পানির দান করা ২৫ শতক সহ ১০০ শতক জমি বা এক একর জমির উপর গড়ে ওঠে মতিরহাট উচ্চ বিদ্যালয়টি। বিদ্যালয়টি প্রতিষ্ঠা কাল ধরা হয় ০১/০১/১৯৯৩ইং । পরবর্তিতে বিদ্যালয়টি ০১/০৪/১৯৯৯ইং সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়।বিদ্যালয়টিতে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ নুরুল আলম,বিএ,বিএড। তিনি বর্তমানে কর্মরত আছেন। পরবর্তিতে বিদ্যালয়ে ২০২৩ইং সালে মেহেদী হাসান লিটন মেম্বার সাহেব আরো ০৪ শতক জমি দান করেন। বিদ্যালয়টি এখন জমির পরিমান এক একর চার শতক। বিদ্যালয়টি মেঘনা নদীর উপকুলে অবস্থিত।